২০ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহণ আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে সিলেটে সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শনিবার দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকবিরোধী আইনে ৩০২ ধারাসহ আট দফা দাবিতে আগামী ২৮ ও ২৯ অক্টোবর সিলেটসহ সারাদেশে পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করেছে সংগঠনটি।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উছমান আলী বলেন, শ্রমিকরা ফাঁসির দড়ি গলায় নিয়ে গাড়ি চালাবে না। এই কর্মসূচির আগে ২৭ অক্টোবরের মধ্যে আইন বাতিল না করলে ৯৬ ঘণ্টা কর্মবিরতিতে যাবে শ্রমিকরা। এরপরও আইন বাতিল না হলে রাষ্ট্রের ভাল-মন্দ বিবেচনায় না করে অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করা হবে।