১৮ অক্টোবর ২০১৮


ওসমানীনগরে পুজামন্ডপ পরিদর্শনে এমপি এহিয়া

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া ওসমানীনগরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করেন।

এসময় তিনি পূজারীদের সাথে কথা বলে পূজার সার্বিক আইন শৃংখলাার পরিস্থিতির খোঁজ খবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী পূজারী ও দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে এমপি এহিয়ার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়পার্টির সভাপতি সুফি মাহমুদ, জাপা নেতা সিরাজ মিয়া, আববু বক্কর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, দপ্তর সম্পাদক মো. কয়েছ মিয়া, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন, কবির আহমদ ও রনিক পাল।

শেয়ার করুন