১৮ অক্টোবর ২০১৮


এড. মঈনুদ্দিন জালাল আর নেই

শেয়ার করুন

সিলেট জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমদ জালাল ভারতের শিলংয়ে চেক আপ করাতে গিয়ে ইন্তেকাল করেছেন(ইন্না…… রাজিউন)।

অ্যাডভোকেট জালালের চাচাতো ভাই, সুনামগঞ্জ জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আইনুল ইসলাম বাবলু জানান, চেক আপ করাতে ২/৩ দিন আগে মঈনুদ্দিন জালাল শিলংয়ে যান।

আজ বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শিলংয়ের উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অ্যাডভোকেট বাবলু জানান, শিলংয়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে আনার প্রস্তুতি চলছে। আজ বিকালে তাকে দেশে আনা হতে পারে। দেশে আনার পর তার জানাজার বিষয়ে সিদ্ধান্ত হবে।

অ্যাডভোকেট জালাল সুনামগঞ্জ শহরের বাসিন্দা। তার পৈত্রিক নিবাস দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামে। তার আকস্মিক মৃত্যুতে প্রগতিশীল আন্দোলনের নেতা-কর্মীসহ তার বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন