১৮ অক্টোবর ২০১৮


ঐক্যফ্রন্টের সমাবেশ, পুলিশের না

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শুরুতেই থমকে গেল ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচী। মঙ্গলবার সিলেটে সমাবেশ করার কথা থাকলে ও পুলিশের অনুমতি না পাওয়ায় তা হচ্ছে না। ফলে অকেকটা নিরাস হয়েই কর্মসূচী স্থগীত করা হয়েছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে জানান, আমরা যথাযত প্রক্রিয়ায় এসএমপিতে সমাবেশের অনমতি চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু আজ পুলিশের পক্ষ থেকে বলা হলো সমাবেশ করা যাবেনা। বিষয়টি নিয়ে আমরা খুবই মর্মাহত। স্বাধীন দেশে বাক স্বাধীনতা এবং প্রতিবাদ করার অধিকারটুকুও আমরা পাচ্ছিনা।

তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাসময়েই সিলেটে আসবেন এবং মাজার জিয়ারত করবেন। অনুমতি না পাওয়ার বিষয়টি আমরা কেন্দ্রকে অবহিত করেছি।

এর আগে বুধবার সিলেট বিএনপির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি চিঠি দেন।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান, জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি চেয়ে বিএনপি নেতারা বুধবার পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। কিন্তু জনস্বার্থে পুলিশ তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি।

শেয়ার করুন