১৭ অক্টোবর ২০১৮
ফেন্সুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক (৩৫) বছর বয়সের অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে মাইজগাঁও-ভাটেরা সেকশনের মনিপুর চা-বাগানের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
মাইজগাঁও রেলওয়ে সহকারি স্টেশন মাস্টার ইমাম হোসেন ট্রেনে কাটার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট জিআরপি থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।