১৬ অক্টোবর ২০১৮


ওসমানীনগরে আপত্তিকর অবস্থায় প্রবাসী গ্রেপ্তার

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে আপত্তিকর অবস্থায় যুবতীসহ দুই বৃটেন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলার মন্ডলকাপন গ্রামের ইন্তাজ আলীর ছেলে আঙ্গুর আলী(৩৬), একই উপজেলার ইলিমপুর গ্রামের জমির আলীর ছেলে আহমদ আলী(৩৫) ও রাজনগর উপজেলার পূর্ব ইসলামপুর
গ্রামের তুরন মিয়ার মেয়ে সিমা আক্তার(১৮)।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাও এলাকায় একটি দাড়ানো নোহা গাড়ি টহলরত পুলিশ তল্লাশী করলে দুই বৃটেন প্রবাসী আহমদ আলী, আঙ্গুর আলী ও সিমা আক্তারকে আপত্তিকর অবস্থায় পেয়ে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৯/১৮।

ওসমানীনগর থানা ওসি এসএম আল মামুন, বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন