১৫ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে স্বেচ্ছাসবক দলের মিছিল। এসময় মওদুদ আহমদ নামে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বন্দরবাজার রংমহল টাওয়ারের সামনে থেকে মিছিল বের করে স্বেচ্ছাসবক দল। মিছিলটি করিমউল্লাহ মার্কেটের সামনে আসলে পুলিশি বাধায় পড়ে। এসময় লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা ব্যানার ছেড়ে পালিয়ে যাওয়ার সময় মওদুদকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।