১৪ অক্টোবর ২০১৮


দূর্গাপূজার জন্য প্রস্তুত বোয়ালজুরের ৫ মন্ডপ

শেয়ার করুন

গিলমান আহমদ তালুকদার, বালাগঞ্জ থেকে : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার আর মাত্র ১দিন বাকি। ইতোমধ্যে রঙ তুলির কাজ কোথাও শেষ হয়েছে, আবার কোথাও দ্রুত গতিতে শেষ দিকের কাজ এগিয়ে চলছে। শারদীয় উৎসবকে ঘিরে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে।

তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নস্থ পুজা মন্ডপগুলো। বোয়ালজুর ইউনিয়নের কালীবাড়ীবাজার পুজা মন্ডপ, সোনাপুর সার্বজনীন পুজা মন্ডপ, মনোহরপুর সার্বজনীন পুজা মন্ডপ, মজলিশপুর সার্বজনীন পুজা মন্ডপ, মাকড়সী সার্বজনীন পুজা মন্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

ইতোমধ্যে বোয়ালজুর ইউনিয়ন পরিষদ থেকে বোয়ালজুর ইউনিয়নস্থ প্রত্যেক পূজামন্ডপে ১০০ কেজি করে চাল বিতরণ করা হয় এবং গ্রাম পুলিশ এবং মেম্বারদেরকে সার্বক্ষনিক মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে।
বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মানুসারী সহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

এবার ৯ অক্টোবর মঙ্গলবার মহালয়া উদযাপন করা হয়। ১৪ অক্টোবর রবিবার মহাপঞ্চমী, ১৫ অক্টোবর সোমবার মহাষষ্ঠী, ১৬ অক্টোবর মঙ্গলবার মহাসপ্তমী, ১৭ অক্টোবর বুধবার মহাঅষ্টমী, ১৮ অক্টোবর বৃহস্পতিবার মহানবমী, ১৯ অক্টোবর শুক্রবার বিজয়া দশমী।

উল্লেখ্য, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বালাগঞ্জ থানা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে বালাগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, কমিউনিটি পুলিশ, আনছার, স্থানীয় পূজা কমিটি, স্বেচ্ছাসেবক ও ভ্রাম্যমাণ পুলিশ টিম নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন