১৩ অক্টোবর ২০১৮


তাহিরপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ প্রতিনিধি) : সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে।

তিনি শনিবার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আনন্দ বাজারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দেশকে বিশ্বের মধ্যে অন্যতম উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার জন্য আবারও তাকে জয়যুক্ত করতে সবার সহযোগীতা কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

বীর মুক্তিযোদ্ধা নুর মিয়া’র সভাপতিত্বে ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুশেন বর্মন, সাধারণ সম্পাদক ইমরান হুসেন মিয়া, সদস্য আজিজুল হক, মধ্যনগর থানা যুব লীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুব্রত সামন্ত সরকার, আজারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন