১৩ অক্টোবর ২০১৮
ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সর্বোচ্চ ও দেশের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এখানে লেখাপড়ার সুযোগ করে নেয়ার ইচ্ছা দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থীদের। তাই প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহন করে।
এ বছর ২০১৮-১৯ সেশনের ভর্তি পরিক্ষায় অংশ নিয়েছে প্রায় ৭৭ হাজার ভর্তিযোদ্ধা। সিলেট শহরের বেশ কিছু শিক্ষা প্রতিষ্টানকে কেন্দ্র করে এ পরীক্ষা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের নানা প্রান্ত থেকে আগত পরিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিভিন্ন কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে বিভিন্ন ছাত্রকল্যাণমুলক সংগঠন।
সিলেট মুরারিচাঁদ(এমসি) কলেজেও তার ব্যত্তয় ঘটেনি।বিরূপ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে এমসি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দকে সেচ্ছাসেবক হিসেবে পরীক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা করতে দেখা যায়। যানজটে আটকে দেরি করে আসা পরীক্ষার্থীদের দ্রুত পরীক্ষার হলে পৌছানোর জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদের মোটরসাইকেল নিয়ে পরীক্ষার্থী বহন শুরু করেন ঠিক তখনই তা অভিভাবকদের দৃষ্টিতে পড়ে ।পরীক্ষা শুরুর প্রায় আধাঘন্টা পর্যন্ত চলে তাদের এই পরীক্ষার্থীবহন। যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকদের চোখে দৃষ্টান্ত হয়েই থাকবে।
এসময় তালামীযে ইসলামীয়া এমসি কলেজ ও বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ,সিলেটকেও সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে দেখা যায়।