১৫ জুলাই ২০২৩


শুভ জন্মদিন সাইফুর তালুকদার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আজ ১৫ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ। সিলেটের অনলাইন সাংবাদিকতার আইকন, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকমের প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এর জন্মদিন।

সিলেটের অনলাইন সাংবাদিকতার এই উজ্জ্বল নক্ষত্রের সম্পাদনায় ২০১১ সালের অক্টোবরে যাত্রা শুরু করে বাংলা খবর টোয়েন্টিফোর ডটনেট (২০১৩ সালের মধ্যখানে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়)। যাত্রা শুরুর কিছুদিন পর বাংলা খবরে যোগ দেন গাজিপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র জাহাঙ্গির আলম। এর পর ২০১২ সালের ৪ জুন তার হাত ধরেই যাত্রা শুরু করে সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম। উল্লেখ্য যে, সিলেট অনলাইন প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।

কর্মজীবনে তিনি সাপ্তাহিক সময়ের ডাক, দৈনিক দিনকাল, দৈনিক খবরপত্র, দৈনিক ভোরের ডাক, দৈনিক সবুজ দেশ, দৈনিক আলোর জগত, দৈনিক আজকালের খবর, দৈনিক আলোকিত সিলেট, যমুনা নিউজ, বার্তা সংস্থা এফএনএস, বিএনএস, ফেয়ার নিউজ, অনলাইন নিউজপোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম, ব্রেকিং নিউজ, শীর্ষ নিউজ, বিবার্তা, আরটিএনএন, পরিবর্তন, পূর্বপশ্চিম বিডি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ পরিষদের সদস্যও ছিলেন। সিলেট বিভাগ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্বও পালন করেছেন দীর্ঘ দিন। তাছাড়া অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন বাংলােদেশ অনলাইন নিউজপোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।

এই শুভদিনে আজকের সিলেটে কর্মরত সকল সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে রক্তিম ফুলেল শুভেচ্ছা। শুভ জন্মদিন সাইফুর তালুকদার।

শেয়ার করুন