১৩ অক্টোবর ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় হাসনা হেনা খানম নামে এক নারী উদ্যোগতাকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি শাপলা মহিলা সমিতির সভাপতি।
বৃহষ্পতিবার তিনি বিষয়টি এসএমপির কমিশনার ও দক্ষিণ সুরমা থানায় লিখিতভাবে জানিয়েছেন।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দক্ষিণ সুরমা এলাকায় বহুজাতিকপণ্য মেলার আয়োজন করে শাপলা মহিলা সমিতি। এতে মেলার ডেকরেশনের কাজ দেয়া হয় নগরীর বাগবাড়ি এলাকার সুভাস ও সাঈদ নামে দুই ব্যক্তিকে। মেলা শেষে চুক্তি অনুযায়ী টাকাও পরিশোধ করা হয়। কিন্তু তার পরও সুভাস ও সাঈদ বিভিন্ন অযুহাতে হাসনা হেনার কাছে টাকা দাবী করে।
টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হাসনা হেনাকে হয়রানী করার হুমকি দেয়। সর্বশেষ বৃহষ্পতিবার তিনি বিষয়টি এসএমপির কমিশনার ও দক্ষিণ সুরমা থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেন।
তবে এই বিষয়ে সুভাস বা সাঈদের কোন বক্তব্য পাওয়া যায়নি।