২৪ অক্টোবর ২০২৩


বিশ্বম্ভরপুরে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালিত : শ্যামল বণিক

শেয়ার করুন

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত । মঙ্গলবার (২৪ অক্টোবর) দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।

আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক।

এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণনগর পূজা মন্দিরের সভাপতি ও বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন বলেন,উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৯ টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হয়েছে। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মী হ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এএস // মিজান মুহাম্মদ // আতারা

শেয়ার করুন