১৭ আগস্ট ২০১৭


তামাবিলে সওজের জমিতে পাথর ডাম্পিং

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : তামাবিল স্থলবন্দর এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে গড়ে তোলা হয়েছে পাথর রাখার ডাম্পিং ইয়ার্ড। ভারত থেকে আমদানি করা পাথর রাখার জন্য কতিপয় অসাধু ব্যবসায়ী সড়ক ও জনপথ বিভাগের কর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে ডাম্পিং গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

বিজিবির তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্র থেকে জাফলং গ্রিন পার্ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কের উভয় পাশে রয়েছে প্রায় শতাধিক ডাম্পিং ইয়ার্ড। আর ট্রাক মহাসড়কে দাঁড় করিয়ে সেসব ডাম্পিংয়ে পাথর বোঝাই ও খালাস করা হয়। যার ফলে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হয়ে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পর্যটকবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে যাতায়ত কারী যাত্রীরা।

এ ব্যাপারে সিলেটের সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মাসুম আহমেদ জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গা দুএকজনকে লিজ দেওয়া থাকলেও বেশিরভাগই রয়েছেন অবৈধ দখলদার। এসব অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে প্রশাসনের কাছে তাদের নামের তালিকা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগের ভূমি থেকে অবৈধ দখলাদারদের উচ্ছেদ করতে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

 

(আজকের সিলেট/১৭ আগষ্ট/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন