১৭ এপ্রিল ২০২৩


জাফলং ঘুরতে এসে লাশ হলেন ইমরান : স্ত্রী নিখোঁজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের নিকলি থেকে স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে লাশ হলেন আল ইমরান নামের এক যুবক, ঘটনার পর থেকে স্ত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রোববার কিশোরগঞ্জের নিকলি থানার ছেত্রা উত্তর পাড়ার আব্দুল জব্বারের ছেলে আলে ইমরান (৩৩) স্ত্রী খোশনাহারকে নিয়ে সিলেটের জাফলং বেড়াতে আসেন। এসময় তারা অবকাশ যাপনের জন্য বল্লাঘাটের হোটেল রিয়ার ভিউয়ের ১০১ নাম্বার কক্ষে অবস্থান করেন।

দুপুর আড়াইটার সময় নিহত ইমরানের লাশ হোটেলের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে স্ত্রী খোশনাহারের সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছে পুলিশ।স্ত্রী পলাতক না স্বামীকে হত্যা করে ওই নারীকে অপহরণ করা হয়েছে, সে নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্ত্রী উদ্ধারেরপর পর ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক।

শেয়ার করুন