১১ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা ও শায়েহমশাগঞ্জ পৌরসভার ৮৭টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ৪৩ হাজার ৫০০ কেজি সরকারি চাউল বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এই চাল বিতরণ করেন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় এমপি আবু জাহির তার ব্যক্তিগত তহবিল থেকে ৮৭টি মন্ডপে আরো ৫ হাজার করে মোট ৪ লাখ ৩৫ হাজার নগদ টাকা বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা খাতুনের সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানের পরিচাচলনায় চাল এবং অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।