৫ অক্টোবর ২০২৩


না ফেরার দেশে আ.লীগনেতা আব্দুর রাজ্জাক

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আ.লীগনেতা মো. আব্দুর রাজ্জাকের (৭০) ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগতরাত এগারোটা ৪০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র মো. উজ্জ্বল । তিনি বলেন, ‘আব্বা শারীরিকভাবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। গতরাতে ময়মনসিংহ মেডিক্যালের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন।’

মরহুমের জানাজার নামাজ আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় বংশীকুণ্ডা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

 

এএস // শামান্ত // আতারা

শেয়ার করুন