১০ অক্টোবর ২০১৮
বিচিত্র ডেস্ক : একসঙ্গে দুই সন্তানের জন্ম দেয়ার ঘটনা প্রায়শই ঘটে। তাই বলে ৫ সন্তান! একটু অবাক মনে হলেও বাস্তবে তাই ঘটেছে। যুক্তরাষ্ট্রের জ্যামি ও স্কাইলার দম্পতির ঘর আলো করে একসঙ্গে ৫ সন্তান ভূমিষ্ট হয়েছে। স্ত্রীর এমন উপহারে দারুণ খুশি স্কাইলার।
ডেইলি মিররের খবলে বলা হয়, ক’দিন আগেই জ্যামির আলট্রাসনোগ্রাফি করতে তাকে হাসপাতালে নিয়ে যান স্কাইলার। এর পরই চিকিৎসকরা জানান, জ্যামি একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
এ সময় চিকিৎসক জ্যামিকে আগের চেয়ে দৈনিক আরও ৪ হাজার ক্যালোরি বেশি খাবার খাওয়ার পরামর্শ দেন। জ্যামি ৫ সন্তানের কথা শুনে ঝুঁকি ভেবে প্রথমে ভয় পেলেও পরে শান্ত হন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে এই ৫ সন্তানের জন্ম দেন জ্যামি। দুই ছেলে ও তিন মেয়ে।
এই দম্পতির ঘরে ১২ ও ৭ বছর বয়সী দুটি ছেলে আছে। অনেক বছর ধরে আরেকটি সন্তানের জন্য চেষ্টা করছিলেন তারা। সেদিন নতুন ভাই-বোনদের দেখতে হাসপাতালে ছুটে যায় জ্যামির বড় দুই ছেলে।
১১ সপ্তাহ বয়সী জ্যামির ৫ সন্তানই এখন সুস্থ ও নিরাপদ আছেন বলেও খবরে জানানো হয়।