১০ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ২১ অগাস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে সিলেট সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রায়কে ঘিরে যেকোনো অপতৎপরতা মোকাবিলায় মাঠে রয়েছে আওয়ামী লীগ।
রায়কে কেন্দ্র করে সিলেটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে র্যাব ও পুলিশ। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা । বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে সিলেটে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের নাশকতা না ঘটে সে জন্য সার্বক্ষণিক সিলেট নগরজুড়ে থাকবে প্রশাসনের বাড়তি টহল। সকল গুরুত্বপূর্ণ স্থানে থাকবে পুলিশের তল্লাশি চৌকি।