২৩ নভেম্বর ২০২৩


বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক; পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না। বিএনপি বিভিন্ন দেশের দূতবাসে অনেক চিঠি দিয়েছে।মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোন কাজে আসেনি, ভবিষ্যতেও কাজে আসবে না।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেটে ব্যক্তিগত সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছেন, তারা ভোট দিতে চায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন। সিলেট সফরকালে মন্ত্রীর পরিবারের সদস্যরা তার সাথে ছিলেন।

শেয়ার করুন