৯ অক্টোবর ২০১৮


মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এ জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিকা দে।

মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পল­ী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়ক পারভীন আক্তার প্রমুখ।

শেয়ার করুন