৮ অক্টোবর ২০১৮
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দিরাই মদনপুর সড়কের উত্তর গাজীনগর গ্রামের বড় মসজিদের সামনের মোড়ে সড়ক দুর্ঘটনায় বাস উল্টে খাঁদে পড়ে ২৫ যাত্রী গুরতর আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে দিরাই, সুনামগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে এদুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাই গামী যাত্রীবাহী একটি বাস (টাঙ্গাইল-জ, ১১-০০২৮) উত্তর গাজীনগর বড় মসজিদের সামনের মোড়ে এসে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে দিরাই, সুনামগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।
পাথারিয়া ইউনিয়নের বাসিন্দা এইচ আর হাবিব জানান, চালক বাসটি দ্রুতগতিতে চালিয়ে আসছিল। হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রন হারায় এবং উল্টে খাদে পরে যায়। আমাদের স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।