৭ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানারধীন ঢাকা-সিলেট মহাসড়কের শাহজাহানপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সবজিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ুম (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কাইয়ুম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার আমিনপুর (সুরাবই) গ্রামের আব্দুল মাহমুদের ছেলে। তবে আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।
রবিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট হাইওয়ে সড়কে শাহজাহানপুর মার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং মাধবপুর থানার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল ইসলাম ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতের মৃত দেহ উদ্ধার করেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক (যশোর-ট-১১-২২২৭) এর সাথে একটি কাঁচামালবাহী পিক আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সবজি ব্যবসায়ী কাইয়ুমের মৃত্যু হয়। অপর আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।