৭ অক্টোবর ২০১৮


নগরীতে লোডারের চাপায় পিষ্ট সিএনজি অটো

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:  নগরীতে লোডারের চাপায় পিষ্ট হলো একটি সিএনজি অটো। ঘটনাটি ঘটে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায়। রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কেউ আহত হননি বলে জানা গেছে।
সিএনজি অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। আর লোডারটি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহী ঈদগাহ স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা (সিলেট-ল ১৩১০৭১) দাঁড়ানো ছিল। তখন ভোলাগঞ্জে পাথর উত্তোলনকাজে নিয়োজিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোডার যান রাস্তা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

সেটি গিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। খুঁটিসহ লোডারটি গিয়ে দাঁড়ানো সিএনজি অটোর উপর ছিটকে পড়ে; চাপা দেয় সিএনজি অটোকে। এতে অটোটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়রা লোডার ও তার চালককে আটক করেছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করলেও বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের করার জন্য উভয়পক্ষে আলোচনা চলছে।

শেয়ার করুন