১৬ জুন ২০২৩


শ্রীমঙ্গলে বজ্রপাতে শিশুর মৃত্যু

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমুহনায় বজ্রপাতে ইমাম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইমাম ভুনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামের মালেক মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভুনবীর চৌমুহনা সংলগ্ন খোলা মাঠে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম রাইস মিলে কাজ করতো। বৃষ্টির সময় রাইস মিলের বাহিরে খোলা মাঠে কাজ করতে গিয়ে ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান বলেন, মৃত অবস্থায় স্থানীয়রা এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। সে বজ্রপাতে মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) স্বদ্বীপ তুলকদার বলেন,নিহতের পরিবারকে তাৎক্ষনিক ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরো সাহায্য সহযোগিতা করা হবে।

শেয়ার করুন