৭ অক্টোবর ২০১৮


শাবিতে ইংরেজি বক্তৃতা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইংরেজিতে উপস্থিত বক্তৃতা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারী কক্ষে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইংরেজি ভাষা ও সাতিহ্য চর্চা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র আয়োজনে এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন। দুইটি রাউন্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে প্রায় ২০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

প্রথম রাউন্ডে থেকে বাছাইকৃত ২০ জন ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করে সেরা দশে স্থান করে নেন- শাবি শিক্ষার্থী উদয় রহমান, রাজিয়া সুলতানা, মো. আফিফ আবরার, আদিবা রহমান বুশরা, মেট্রেপলিটন ইউনিভার্সিটির সামিরা সিদ্দিকা সামা, শাবির শাহবের হোসেন, মেট্রেপলিটন ইউনিভার্সিটির ইকবাল হোসাইন মুমিন, শাবির ত্রিদিপ সেন, আহমেদ নাহিয়ান চৌধুরী ও মাহমুদ ইবনে সাদিক।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন- নর্থ ইস্ট ইউনিভার্সিটির ফলিত সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস, সিলেট ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটির প্রভাষক জন পল সার্জেন্ট, জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী গবেষণা ও শিক্ষা অফিসার মো. আহসান উদ্দীন তোহেলসহ প্রমুখ।

শেয়ার করুন