৫ আগস্ট ২০১৭
নাজমুল ইসলাম, ছাতক (সুনামগঞ্জ) থেকে : ছাতকে দূরপাল্লার বাস ও কারের মূখোমূখি সংঘর্ষে সাহাব উদ্দন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ শহরের হাছনবাহার এলাকার সামছ উদ্দিনের পুত্র। নিহত সাহাব কারের যাত্রী ছিলেন। এঘটনায় আরো ৩জন আহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে ৮টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া বোকার ভাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জগামি একটি সৌদিয়া বাস ও সিলেটমূখি একটি কার সড়কের ছাতকস্থ দক্ষিণ খুরমা ইউপির জাতুয়া বোকার ভাঙ্গা এলাকায় মূখোমূখি সংঘর্ষ ঘটে। এতে কারের যাত্রি সুনামগঞ্জ হাছনবাহার এলাকার সামছ উদ্দিনের পুত্র সাহাব উদ্দন (১৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় কারের আরো ৩জন যাত্রি গুরুতর আহত হলে তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের নাম পরিচয় জানা যায়নি।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহজাহান দূর্ঘটনা কবলিত গাড়ি আটক ও আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।
(আজকের সিলেট/৫ আগষ্ট/প্রতিনিধি/এসটি/ঘ.)