৩০ সেপ্টেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৪২ কেজি গাঁজাসহ ইউসুফ আলী (৪৫) ও হুসেন মিয়া (৩৮) নামের দুজনকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ।
শনিবার রাত ১২ টার দিকে চুনারুঘাট উপজেলার চানপুর চাকলা পুঞ্জি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চুনারুঘাট পৌরসভার চন্দনা এলাকার ইয়াদ আলীর ছেলে ইউসুফ আলী (৪৫),উপজেলার লক্ষিপুর গ্রামের দেওয়ান মিয়ার ছেলে হুসেন মিয়া (৩৮)। এ সময় তাদের সহযোগীরা পালিয়ে যায়। এদিকে পুলিশ তাদের সহযোগীদের আটক করতে অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে।
ডিবি পুলিশের ইনচার্জ মোঃ ইকবাল হোসেন যমুনা নিউজকে জানান, চুনারুঘাট চানপুর মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত দুই বস্তায় ৪২ কেজি গাজাঁ রয়েছে। যার বাজার মূল্যে ৪ লক্ষ ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।