৩০ সেপ্টেম্বর ২০১৮
সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার সকাল ১০টায় পরীক্ষার সময় নির্ধারণ করে হয়েছে। অনলাইনে আবেদনের সময়সীমা ১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর (ছুটির দিনসহ দিন-রাত ২৪ ঘন্টা আবেদন করা যাবে )। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে সার্ভিস চার্জসহ ৮০৮ টাকা।
৬টি অনুষদে মোট ৩৯৩ টি আসন সংখ্যার বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদে ৯২টি, কৃষি অনুষদে ৮১টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৬৯টি, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৫৮টি, কৃষি প্রকৌশল কারিগরি অনুষদে ৫৮টি এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ৩৫টি আসন রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ভিজিট করুনঃ www.sau.ac.bd ; কিংবা মেইল করুন এই ঠিকানায়ঃ admission@sau.ac.bd ;