২৯ সেপ্টেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : ‘আমাদের হার্ট, আমাদের অঙ্গিকার’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গণসচেতনতামূলক র্যালি বের করা হয়েছে।
শনিবার দুপুরে নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম থেকে বের করা র্যালি বিভিন্ন সড়ক ঘুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট হার্ট এসোসিয়েশনের উদ্যোগে বের করা র্যালির উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, বিএমএ’র সিলেটের সভাপতি ডা. রোকন উদ্দিন।
পরে সিলেট হার্ট এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এসএম হাবিবউল্লাহ সেলিমের পরিচালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শিশির কুমার বসাক।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শুয়াইব আহমদ শোয়েব, ডা. জি.এম মুহিউদ্দীন, ডা. হিরন্ময় দাস, ডা. আজিজুর রহমান রোমান, ডা. শাকির আহমদ শাহিন, ডা. ইকবাল আহমদ, ডা. রাজীব দাস, ডা. ফারজানা তাজিন, ডা. মাহবুবুল আলম জীবন, ডা. ফখরুল ইসলাম, ডা. আদিল মাহমুদ, ডা. সুহেল আহমদ প্রমুখ।