২৯ সেপ্টেম্বর ২০১৮


ছাতকে বজ্রপাতে নিহত ১

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আশ্রব আলী (৫৫) নামে এক জেলে নিহত হয়েছে। নিহত আশ্রব আলী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়কাউন গ্রামের বাসিন্দা।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়কাউন গ্রামের আশ্রব আলী গ্রামের পার্শ্ববর্তী বিলে মাছ ধরছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান।

ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন