২৮ সেপ্টেম্বর ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় সিগারেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নের আব্দুল বাছিতের পুত্র মারুফ আহমেদ ও জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের ছুরাব আলীর পুত্র মাছুম আহমদ।
শুক্রবার দুপুরে উপজেলার মেওয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ করে। যার বাজার মূল্য ৯৬ হাজার টাকা। এ সময় অটোরিক্সা থাকায় দুই যুবককে অবৈধ সিগারেট বহনের দায়ে আটক করা হয়।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।