২৮ সেপ্টেম্বর ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া গ্রামের ইছাক আলীর ছেলে স্বজল মিয়া (৪০) ও ছাতকের মৃত শুকুর আলীর ছেলে আল আমীন (২৩)।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার তেলিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৫৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।