৩১ জানুয়ারি ২০২১


শীতার্তদের পাশে প্রিয়সী বাংলা

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে প্রিয়সী বাংলা ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজ পরিবার। শুধু বিনোদন নয় আর্তমানবতায় ও আমরা আছি মানুষের পাশে এই শ্লোগানকে সামনে রেখে।

রোববার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের কালিবাড়ী বাজারে বিকেলে প্রিয়সী বাংলা ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজের উদ্যেগে গীতিকার লন্ডন প্রবাসী বিরহী আরশ আহমদের সহযোগিতায় মানসম্মত কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবীন মুরব্বি আসকির মিয়া, সমাজ সেবক ও সংগঠন রুহেল আহমদ চৌধুরী, ব্যাবসায়ী ও সমাজ সেবক খলকু মিয়া, সমাজসেবক কাজি নজরুল ইসলাম, সাহেব আলী, মাস্টার আব্দুল কাইয়ুম দুলাল, তরুণ সমাজ সেবক নজরুল ইসলাম, মোহন মিয়া, শাহাবুদ্দিন, বাউল রঞ্জিত সরকার, সাংবাদিক গিলমান আহমদ তালুকদার, ছাত্র নেতা এস আই সুজন, বিশ্বজিৎ বৈদ্য ভিশন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

শেয়ার করুন