২৪ সেপ্টেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : নগরীর বন্দরবাজার থেকে মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। ঘটনার সাথে জড়িত সন্ধেহে আব্দুল খালিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি গোয়াইনঘাটের সালুটিকরে।
সোমবার বিকাল ৩টার দিকে এঘটনা ঘটে।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল খালিককে আটক করা হয়। তিনি জকিগঞ্জ থেকে বিক্রির জন্য মাছের পেটে ভরে ইয়াবা নিয়ে সিলেটে এসেছিলেন। তাকে আটকের পর মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
আব্দুল খালিক পেশাদার মাদক ব্যবসায়ী কিনা, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন মো. মনিরুজ্জামান।