২৩ সেপ্টেম্বর ২০১৮


শামীমের বাসা থেকে আটক ছাত্রদল নেতাদের রিমান্ড নামঞ্জুর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসা থেকে পুলিশের উপর হামলা ও ভাংচুরের মামলায় আটক চার ছাত্রদল নেতার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রিমান্ড আবেদন নামঞ্জুর হওয়া ৪ জন হলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ফাহিম চৌধুরী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা ফয়ছল ইসলাম ও ফরিদ আহমেদ।

রোববার সকালে তাদেরকে সিলেটের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাইম বিল্লাহ এর আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

বিবাদি পক্ষের আইনজীবী ও সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিমের সোবহানীঘাটস্থ বাসায় পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি ছিল পুলিশের।

এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ ওই বাসায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এসময় আবুল কাহেরের বাসা থেকে ৩ টি পাসপোর্ট ও ৪ টি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

ঘটনার পরদিন সোমবার (১৭ সেপ্টেম্বর) সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই বিষ্ণুপদ রায় বাদী হয়ে ৫৫ জনের নামোল্লেখ করে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। মামলায় এই চারজনও আসামি ছিলেন।

তবে বিএনপির দাবি, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল ছিলো। দোয়া শেষে বিএনপির সিনিয়র নেতারা শামীমের বাসায় যান, ছাত্রদলের কয়েকজন বাসার সামনে দাঁড়িয়েছিলেন, এসময় হঠাৎ পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।

শেয়ার করুন