১৯ সেপ্টেম্বর ২০১৮


ওসমানীতে বিমানের সিট থেকে স্বর্ণের বার উদ্ধার, আটক ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিজি ইএ-২২৮ বিমানের সিটের নিচ থেকে ৪০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার সকাল ৬টা ৪৩ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন এপিবিএন পুলিশের পরিদর্শক কোহিনূর আহমদ ও এএসআই খালেদ মিয়া। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা। এসময় এপিবিএন পুলিশ স্বর্ণ বহন করার অপরাধে সিলেট নগরের কোতোয়ালি থানাধীন শেখঘাট কলাপাড়া এলাকার ছেলে জাহিদ মিয়াকে আটক করে। স্বর্ণের বার অবৈধভাবে নিয়ে আসার দায়ে তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন কাস্টমস গোয়েন্দারা।

সিলেট-৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, ‘ বিজি ইএ-২২৮ এর বিমানে যে সিটের (১০/অ নং এ) নিচে স্বর্ণের বারসহ জাহিদকে পাওয়া যায় ওটা তার নির্ধারিত সিট নয়। পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায় তার নির্ধারিত সিট ছিল ১০/ই নং এ-তে। গত এক মাসে তিনি সিলেটে বেশ কয়েকবার আসা-যাওয়া করেছিলেন।

শেয়ার করুন