১৬ সেপ্টেম্বর ২০১৮


গোলাপগঞ্জের নতুন ইউএনও মামুনুর রহমান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করছেন কিশোরগঞ্জের মামুনুর রহমান। তাকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। তিনি গত ১ এপ্রিল থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মামুনুর রহমান, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা জহিরুল ইসলাম সিংপুর ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান। তার মা প্রয়াত মাহমুদা বেগম। তিন ভাই এবং এক বোনের মধ্যে মামুনুর রহমান দ্বিতীয়। ৩১তম প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলাতেই সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন