১৬ সেপ্টেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক :এক সময়ের কিংবদন্তী ছাত্রনেতা সিলেট -২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনের সাবেক সংসদ সদস্য (১৯৯৬-২০০১) , বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আজিজুর রহমান আর নেই ।
রোববার সকাল ৮ টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি–রাজিউন)। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে হাসপাতালে ভর্তি ছিলেন ।
দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী বিষয়টি নিশ্চত করেছন।
নিরহংকার শাহ আজিজুর রহমান আইয়ুব বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাকেন। তিনি আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন।