৩১ মে ২০২৩


শাবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটে পরীক্ষা নিচ্ছেন ৬ হাজার শিক্ষার্থী

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯টি ভবনে অংশ নেবেন ৬ হাজার ৩৯ জন শিক্ষার্থী।

শাবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী শনিবার ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে শাবির কেন্দ্রের পাঁচটি একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, আইআইসিটি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যাম্পাসের নিকটস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ ৯টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৩৯ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।

শেয়ার করুন