১৫ সেপ্টেম্বর ২০১৮


ছাত্রদল নেতা রাজু হত্যাকান্ড নিয়ে যা বললেন দিনার…

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজু হত্যাকান্ডের পর ঘটনাটি একেক সময় একেক দিকে মোড় নিচ্ছে। দলটির জেলা ও মহানগর কমিটি নিয়ে দ্বন্ধেই এই হত্যাকান্ড ঘটেছে বলে দাবী করছে রাজুর সহকর্মীরা। অনেকই আঙ্গুল তুলছেন জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির পদবীদারীদের দিকে। এনিয়ে ১৩ সেপ্টেম্বর ফেউসবুকে নিজের ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ দেলোয়ার হোসেন দিনার।

আজকের সিলেট পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

(রাজু হত্যাকান্ড ও কিছু কথা),

সর্বপ্রথমে মহান রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া করি রাজুকে যেন উনি জান্নাতবাসী করেন , ও তাহার শোকসমপ্ত পরিবারের গভীর সমবেদনা জানাই,,,

রাজু হত্যাকান্ড নিয়ে যে বা যারাই আমাকে জড়ানোর জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাহাদের জন্য আল্লাহ তায়ালা উত্তম বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, এই মিথ্যা, বানোয়াট, কল্পকাহিনির জন্য অবশ্যই আল্লাহ তায়ালার দরবারে ভয়ংকর শাস্তি পেতে হবে, হত্যাকাণ্ডের সময়ে বাসায় অবস্তান করার পরও এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে আমাকে মামলা ও মনগড়া কাহিনী সাজাইতেছেন তা কিসের জন্য বা কোন উদ্দ্যেশ্যে তা বুজতে সিলেটের সর্বস্তরের মানুষের অসুবিধা হওয়ার কথা নয়,

রাজু হত্যাকাণ্ডের পর সম্পুর্ন রাজনৈতিক উদ্দেশ্যে, অসৎ ফায়দা হাসিলের জন্য, রাজুর প্রকৃত হত্যার বিচার না চেয়ে, আমাকে রাজনৈতিক ভাবে ঘায়েল করার চেষ্টা চলছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক, আমি নিশ্চিতভাবে বলতে পারি আজ যারা রাজুর হত্যার বিচার চাওয়ার অন্তরালে, বিভিন্ন জন বিভিন্নভাবে হিসাব ও ফায়দা লুটায় ব্যাস্ত তা যদি নিহত রাজুর বাবা, মা,ভাই বোন ও আত্নীয়স্বজন জানতে পারেন সারাজীবন তাদেরকে ঘৃনার চোখে দেখবে,

আমি মহান আল্লাহ কে স্বাক্ষী রেখে বলছি রাজু হত্যার সাথে আমার কোনধরনের সম্পর্কততা নেই, প্রয়োজনে আমার ফোনের লোকেশন ও আমার এলাকার শত শত লোককে জিজ্ঞেস করতে পারেন যে এই সময় বা ঐদিন আমি কোথায় ছিলাম, রাজু হত্যাকান্ড নিয়ে যদি কোন ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে থাকি তবে দু জাহানে আল্লাহ তায়ালার ভয়ংকর শাস্তি আমার জন্য বরাদ্দ,

সিলেট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ সবার কাছে আমার এই অনুরোধ আমাকে কেন বা কোন উদ্দ্যেশ্য হাসিলের জন্য তাও আবার একজন দলীয় মানুষের হত্যায় জড়ানো হলো কেন হয়রানির শিকার করানো হচ্ছে, এদের জিজ্ঞেস করুন এবং বিএনপি লেবাছধারী দালালদের উপযুক্ত বিচার ও দলথেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি, এদের বিরুদ্ধে প্রতিবাদ করে দৃষ্টান্ত স্থাপন করুন যেন আর কোন লোক এই রকম হত্যাকান্ড নিয়ে অসৎ রাজনীতি না করতে পারে,,,,

(অবশ্যই) মহান আল্লাহ তায়ালা উত্তম বিচারক।

শেয়ার করুন