১৪ সেপ্টেম্বর ২০১৮
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের পানিউমদা ইউনিয়নের পানিউমদার বাজার নিকটবর্তী ব্রীজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বছরের শুরুতে অল্পসল্প কাজ হলেও তা কয়েদিনের মাথায় মারাত্মক ভাবে ভেঙ্গে গর্তেরসৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়তই ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজার সংলগ্ন ব্রীজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ভাবে রয়েছে যেকোনো সময় ঘটে যেতে পারে প্রাণহানির মতো ঘটনা। আর এই নিয়েই প্রতিদিন চলছে হাজার হাজার যানবাহন ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ সাধারন পথচারী।
২০১৬ সালের ৯জুন বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারের ব্রীজ ভেঙ্গে একটি মালবোঝাই ট্রাক আটকে পড়ে ,সেই থেকে এখনো জুরাতালির কাজে ঠিকে আছে ব্রীজটি, সংশ্লিষ্টরা উন্নত মানের কাজ না করায়, ব্রিজের কিছু অংশ কয়েক দিন পর পর লোক দেখানো কার্পেটিং করে ব্রীজের কিছু অংশ পাহাড় সমান হয়ে যায় ,ঢাকা-সিলেট মহাসড়কে খুব দ্রুতগতিতে গাড়ী গুলো চলাচল করে ব্রীজের নিকটে এসে তারা বুঝতে পারেনা এখানে বড়ধরনেন ভাঙ্গন আছে আর এতে করে হেলেদুলে যায় গাড়ী গুলো।
নোমান আহমেদ নামে স্থানীয় এক ব্যক্তি জানান, বছরের পর বছর ব্রিজের এই অবস্থা। এদিকে লক্ষ করার মত কেউ নেই। এলাকাবাসি দ্রুত এর সংষ্কার চায়।