৯ সেপ্টেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর উপকণ্ঠ বালুচরস্থ ছড়ারপাড় ব্রিজের পূর্ব প্বার্শের টিলার উপর অভিযান চালিয়ে দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত একনলা বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানান এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরিবার মধ্যরাতে বালুচরস্থ ছড়ারপাড় ব্রিজের পূর্ব পার্শ্বে টিলার উপর কিছু লোক জড়ো হয়ে অপরাধ সংঘটনের পায়তারা করছে বলে পুলিশের কাছে খরব আসে। এসময় ঐ এলকায় পুলিশ অভিযান চালালে দুঃস্কৃতিকারীরা পালিয়ে যায়। এসময় টিলা থেকে একটি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত একনলা বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।