৬ সেপ্টেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে ঢাকা-সিলেট রুটে সন্ধ্যাকালিন ফ্লাইট চালু করেছে বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলা।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইটটি চালু করছে বিমান সংস্থাটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেট অফিসের সেলস ইনচার্জ হামিদ বিন হানিফ আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে সিলেট থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে আমাদের একটি ফ্লাইট নিয়মিত ঢাকায় যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেট রোডে একটি ফ্লাইট চালু হচ্ছে। এই ফ্লাইটটি রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।