৪ সেপ্টেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : এসএমপির কোতোয়ালী মডেল থানাধীন গাজী বোরহান উদ্দিন (রহ.) মার্কেটের সামন থেকে ২০০পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে- নগরীর জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে কাওছার আহম্মেদ ও সুনামগঞ্জের জগন্নাথপুরের রসুলগঞ্জ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রাজু (২৪)। তারা দীর্ঘদিন ধরে সিলেট জেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান। আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।