২৬ এপ্রিল ২০২১


জিন্দাবাজারে হঠাৎ অ্যাকশনে মেয়র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মহানগরীর বন্দর থেকে জিন্দাবাজার পর্যন্ত অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অ্যাকশেনে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় বেশ কিছু গাড়ি রাস্তায় পার্কিং থেকে সরিয়ে দেয়া হয়।

সোমবার বিকেল ৩ টার দিকে তিনি এই অভিযান শুরু করে সিসিক।

চলমান লকডাউনের মধ্যে রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলার অনুমতি দেয় সরকার। এতে করে সিলেট নগরীর সড়কে প্রচুর যানজটের সৃষ্টি হয়। যানজট নিরোশন ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি মানতে সোমবার অভিযানে নামে সিলেট সিটি কর্পোরেশন। এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিজেও উপস্থিত ছিলেন।

অভিযান কালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই সড়কে রিকশা চলাচল নিষেধ। করোনা মহামারিতে লকডাউন থাকায় সিসিকের কার্যক্রমে একটু স্লো থাকায় তারা সুযোগ নিতে চেয়েছে। এখন যেহেতু শপিংমল খোলে দেয়া হয়েছে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন