৪ সেপ্টেম্বর ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় সরকারি সফরে আসছেন।
মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বরথল এলাকায় হেলিপ্যাডে এসে অবতরণ করবেন।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।
জানা গেছে, ৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় স্বাস্থ্যমন্ত্রী নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করবেন। পরে বেলা ২টায় নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করবেন।
এছাড়া তিনি বড়লেখা ও জুড়ী আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।