৩ সেপ্টেম্বর ২০১৮


বিআরটিএ’র কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্টিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিআরটিএ এর সকল কার্যক্রম আরো ব্যগবান করতে গণশুনানির আয়োজন করা হয়।

সোমবার বিআরটিএ সিলেট বিভাগের উদ্যোগে এ গনশুনানিকালে যানবাহন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন যানবাহন মালিক ও শ্রকিরা। ওই সময় অভিযোগের জবাবও দেন কর্তৃপক্ষ।

বিআরটিএ সিলেটের উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ কায়ছারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (এষ্টেট) শিশির কুমার রায়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নাছির উল্লাহ খান, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. ডালিম উদ্দিন, মাহবুব কবির, হাবিবুর রহমান, পরিবহন নেতা সেলিম আহমদ ফলিক, দিলোয়ার হোসেন দিলু, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ প্রমুখ।

গণশুনানিতে যানবাহনের ফিটনেস, লাইসেন্স, ব্লু-বুক, মালিকানা পরিবর্তন, ভূয়া লাইসেন্স, টেক্সসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন