২ আগস্ট ২০১৭


সিলেটে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন

শেয়ার করুন

আজকের সিলেট::সিলেটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহস্থ খেলার মাঠে এর উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় পিপি অ্যাডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালিক জাকা, মহানগর আওয়ামীলীগ নেতা নজমুল ইসলাম ইয়াহিয়া, আকবর হোসেন সেলিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মন্তান কমান্ডের আহবায়ক আমিনুর রহমান পাপ্পু, প্রবাসী গোলাম কিবরিয়া চৌধুরী, ফজলুল হক, এনামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী মো, রফিকুল ইসলাম, মোস্তাকী আহমদ প্রমুখ।

শেয়ার করুন