২ সেপ্টেম্বর ২০১৮


শ্রীমঙ্গলে ছাত্রলীগের রোড মার্কিং কর্মসূচি

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হল কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের নিরাপদ সড়কের কর্মসূচি “রোড মার্কিং এবং জেব্রা ক্রসিং ২০১৮ ”

রবিবার ভোর ৫টা থেকে সকাল ১১ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রীলীগ কর্মী ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রনেতা শাহজাহান আহমেদ রনি, ছাত্রনেতা ফয়ছাল আহমেদ, অনিক দেব সাগর, শিবুল দাশ, আকাশ আহমেদ, সন্দীপ দেবনাথ এবং শ্রীমঙ্গল উপজেলা সেচ্ছাসেবক লীগ কর্মী মেহতাব হোসেন পাপ্পু এর উদ্যেগে।

কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগেরর সারাদেশব্যপী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ সড়ক সমূহে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিরাপদ সড়কের জন্য “রোড মার্কিং এবং জেব্রা ক্রসিং “২০১৮ পালিত হয়।

উক্ত কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মসুদুর রহমান মসুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউছার আহমেদ, পৌর ছাত্রলীগ সভাপতি মঞ্জুর হোসেন সজীব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ আহমেদ, শ্রীমঙ্গল কলেজ শাখার সভাপতি সাইদুর রহমান সুজাত, কলেজ শাখার সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দাশ প্রমুখ।

শেয়ার করুন